রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

দৌলতপুরে জেলা ছাত্রলীগের সদস্য লিমন হোসেন গ্রেপ্তার

- / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ৫ অগাস্ট, ২০২৬
  • বুধবার, ৫ অগাস্ট, ২০২৬

ফরিদ হোসেন ।।মানিকগঞ্জ জেলা

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির সদস্য মো. লিমন হোসেন (২৪) গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (৫ আগস্ট ২০২৬) রাতে দৌলতপুর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে উপজেলার চকমিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত লিমন হোসেন দৌলতপুর উপজেলার চকমিরপুর এলাকার বাসিন্দা এবং মো. বাহাজ উদ্দীনের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির সদস্য।

দৌলতপুর থানা সূত্রে আরও জানা গেছে, তার বিরুদ্ধে থানায় দায়ের হওয়া মামলা নং ৯(৮)/২৪ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার (৬ আগস্ট) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের একটি সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews