বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

শাহজাদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন: শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত

- / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ৫ অগাস্ট, ২০২৬
  • বুধবার, ৫ অগাস্ট, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম ।। শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় শাহজাদপুরে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬।

দিবসটি উপলক্ষে আজ ০৫/০৮/২০২৬ খ্রিঃ সকাল ১১:০০ ঘটিকায় শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে হাবিবুল্লাহনগর ইউনিয়নের অন্তর্গত বাদলবাড়ি কবরস্থান এবং কৈজুরি ইউনিয়নের অন্তর্গত গোপালপুর কবরস্থানে অবস্থিত জুলাই শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জানা যায়, বাদলবাড়ি কবরস্থানে ০২ জন এবং গোপালপুর কবরস্থানে ০১ জন জুলাই শহিদের কবর রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরিনা শারমিন ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মোঃ হাফিজুর রহমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম, থানার ইনস্পেক্টর তদন্ত জনাব মোঃ নাজমুল হক

এছাড়াও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হাসান হিরু সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ এবং শাহজাদপুর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল তাঁতি দল সহ জুলাই শহীদদের পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ।

বক্তারা এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews