রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

শাহজাদপুরে গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৪ যুবক আটক

- / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ৫ অগাস্ট, ২০২৬
  • বুধবার, ৫ অগাস্ট, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম শাহজাদপুর উপজেলা প্রতিনিধি,

সিরাজগঞ্জের শাহজাদপুরে গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ৪ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১৫-২০ জন পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ০৫/০৮/২০২৬ খ্রিঃ রাত ১২:০০ ঘটিকায় শাহজাদপুর পৌর শহরের নলুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ছাত্রলীগ কর্মীরা জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়।

 

আটকৃতরা হলেন

তাওহিদ ইসলাম (২১), পিতা- মোঃ খালিদ

মোঃ ইয়ামিন সরদার (১৯), পিতা- মোঃ আব্দুস সালাম সরদার

মোঃ শফিকুল ইসলাম (১৯), পিতা- মোঃ শুকুর আলী

মোহাম্মদ জয় (১৮), পিতা- মোঃ মখদুম ফকির

সর্বসাং- গ্রাম: নলুয়া, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জন ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। তাদের সাথে আরও ১৫-২০ জন ছিল যারা পালিয়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে তারা জননিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনার পর এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা রোধে প্রশাসনের কঠোর অবস্থানের ভূয়সী প্রশংসা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews