বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

সিংগাইরের পানি মেশানোর অভিযোগে ৩ মণ দুধ ধ্বংস, তদন্তে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ৬ অগাস্ট, ২০২৬
  • বৃহস্পতিবার, ৬ অগাস্ট, ২০২৬

রিপন মিয়া ।। সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা বাজারে দুধে পানি মেশানোর অভিযোগে প্রায় তিন মণ গাভীর দুধ জনসম্মুখে ফেলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে বাজারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও জামশা বাজারে গাভীর দুধের হাট বসে। দীর্ঘদিন ধরে বাজারে বিক্রি হওয়া দুধে পানি মেশানোর অভিযোগ করে আসছিলেন ক্রেতারা। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি আমলে নেন জামশা বাজার কমিটির সভাপতি কুদ্দুস মোল্লা।

পরে কুদ্দুস মোল্লা, সফিক ও ফারুককে সঙ্গে নিয়ে দুধের বাজারে উপস্থিত হয়ে বিক্রেতাদের সব দুধের পাত্র এক স্থানে রাখতে এবং কিছুটা দূরে সরে দাঁড়াতে বলেন। এরপর দুধ পরীক্ষা করে ১০ জন বিক্রেতার দুধে প্রায় ৬০ শতাংশ পর্যন্ত পানি মেশানো হয়েছে বলে দাবি করা হয়।

অভিযোগের সত্যতা ধরা পড়ার পর অভিযুক্ত বিক্রেতারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়দের দাবি, অভিযুক্তরা পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা। পরে বাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পানি মেশানো সব দুধ জনসম্মুখে ফেলে দেওয়া হয়।

জামশা বাজার কমিটির সভাপতি কুদ্দুস মোল্লা বলেন, “দীর্ঘদিন ধরে ক্রেতারা ভেজাল দুধের অভিযোগ জানিয়ে আসছিলেন। আজ পরীক্ষা করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে।”

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “ঘটনাটি নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews