রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে ১১ দলীয় ঐক্য জোটের স্মারকলিপি

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ৬ অগাস্ট, ২০২৬
  • বৃহস্পতিবার, ৬ অগাস্ট, ২০২৬

মোহাম্মদ মামুন খান ।। হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি

জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য জোট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম, এনসিপির আহ্বায়ক মাহবুবুল আলম, খেলাফত মজলিসের নেতা মাওলানা তারেকুল ইসলাম, এলডিপির নেতা সারোয়ার হোসেনসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম বৃদ্ধি, পরিবহন খাতে চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এসব কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেছে এবং জনজীবন চরম দুর্ভোগের মুখে পড়েছে।

এ সময় তারা আরও অভিযোগ করেন, গণভোটের মাধ্যমে পাস হওয়া জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। জনস্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি খাতের মূল্য পুনর্বিবেচনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসক বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews