রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

ঢাবির বিজয় একাত্তর হলে দুই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৯ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ৯ অগাস্ট, ২০২৬

মো: তারিফ আহম্মেদ। স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল সংসদের উদ্যোগে ‘দ্রোহের বারুদ: গণরুম থেকে গণঅভ্যুত্থানের মহাকাব্য’ এবং ‘নিঃশব্দের জবানবন্দি: গণরুম-গেস্টরুমের আখ্যান’ শীর্ষক দুটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কনফারেন্স রুমে ‘বিজয় একাত্তর হল সংসদ থেকে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন’ শীর্ষক অনুষ্ঠানে এ দুই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসানুল বান্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন হল সংসদের সাহিত্য সম্পাদক মো. ইউসুফ আবদুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এছাড়া উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মাদ, পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, ক্যারিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলামসহ বিভিন্ন হল সংসদের সাহিত্য সম্পাদক ও নেতৃবৃন্দ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, “গণরুম-গেস্টরুম কালচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন ও সম্ভাবনা ধ্বংস করেছে।” তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং পরবর্তীতে ডাকসুর দায়িত্ব গ্রহণের পর হলগুলো থেকে গণরুম-গেস্টরুম সংস্কৃতি নির্মূল করা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন স্বাধীনভাবে চিন্তা ও মতপ্রকাশের মাধ্যমে নিজেদের গুণাবলি ও নেতৃত্বের বিকাশ ঘটাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে পড়াশোনা করবে। বিজয় একাত্তর হল সংসদের এ উদ্যোগ নিরাপদ ক্যাম্পাসের দাবিকে আরও এগিয়ে নেবে বলেও মন্তব্য করেন তিনি।

‘দ্রোহের বারুদ: গণরুম থেকে গণঅভ্যুত্থানের মহাকাব্য’ ম্যাগাজিনে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে হলের শিক্ষার্থীদের লেখা গল্প, ছোটগল্প, কবিতা, স্মৃতিচারণ ও গবেষণামূলক প্রবন্ধ স্থান পেয়েছে। এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও স্মৃতিকে লেখার মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে ‘নিঃশব্দের জবানবন্দি: গণরুম-গেস্টরুমের আখ্যান’ ম্যাগাজিনে বিগত সময়ে শিক্ষার্থীদের গণরুম ও গেস্টরুমকেন্দ্রিক বিভিন্ন অভিজ্ঞতা, দুঃসহ স্মৃতি ও ঘটনাবলি তুলে ধরা হয়েছে।

আয়োজকদের মতে, দুটি প্রকাশনা একদিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ করবে, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অধিকারবঞ্চনার ইতিহাসও ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews