রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

১৪৪ ধারা ভঙ্গের অভিযোগের মধ্যেই দিরাইয়ে বিএনপির বিশাল গণসমাবেশ ও র‍্যালি

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৯ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ৯ অগাস্ট, ২০২৬

দিরাই প্রতিনিধি ।। মোঃ হুমায়ুন কবির

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির উদ্যোগে বিশাল গণসমাবেশ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন চৌধুরী মাসুকের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আয়োজকদের দাবি, ১৪৪ ধারা ও বিভিন্ন বাধা-ষড়যন্ত্র উপেক্ষা করে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

পরে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে দিরাই বাজারে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে র‍্যালিতে অংশ নেন।

বিপুল মানুষের উপস্থিতিতে দিরাই বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।

সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা তুলে ধরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews