রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

২৬ বছরের শিক্ষকতা জীবনের ইতি, ক্বারী ফখরুল ইসলামকে বর্ণাঢ্য বিদায়

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৯ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ৯ অগাস্ট, ২০২৬

ছালেহ আহমদ ।। বিশ্বনাথ সিলেট

সিলেটের বিশ্বনাথে উদয়পুর ইবতেদায়ী মাদরাসার দীর্ঘ ২৬ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে বিদায় নিলেন ক্বারী মাওলানা ফখরুল ইসলাম। তাঁর দীর্ঘ শিক্ষকতা ও দ্বীনি শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ উদয়পুর গ্রামবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) মাদরাসার কনফারেন্স হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন ও সিংহভাগ আর্থিক পৃষ্ঠপোষকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উদয়পুর গ্রামের প্রবাসীরা। সুদূর প্রবাসে থেকেও নিজ গ্রামের দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষকের প্রতি তাঁদের শ্রদ্ধা ও সহযোগিতা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা কাজী আব্দুল মুকিতের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী মাওলানা বদরুল ইসলাম ও হাবিবুর রহমান তালুকদার। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাবেক শিক্ষার্থী আশরাফুল ইসলাম। পরে নাতে রাসুল (সা.) পরিবেশন করেন মো. ফখরুদ্দীন আহমদ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে ক্বারী মাওলানা ফখরুল ইসলাম বলেন, দীর্ঘ ২৬ বছর তিনি মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। গ্রামের সর্বস্তরের মানুষ এবং বিশেষ করে প্রবাসীদের ভালোবাসা ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে গোবিন্দনগর ফজলিয়া ফাদ্বিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ বলেন, মাওলানা ফখরুল ইসলাম একজন নিষ্ঠাবান শিক্ষক। দীর্ঘ ২৬ বছর দ্বীনি শিক্ষার খেদমতে তাঁর অবদান অনস্বীকার্য। একই সঙ্গে তিনি প্রবাসীদের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতার প্রশংসা করেন।

প্রবাসীদের পক্ষে দুবাই প্রবাসী ফটিক মিয়া, সুহেল মিয়া ও আনোয়ার হুসেন বলেন, গ্রামের শিক্ষার ভিত্তি গড়ে তুলতে ক্বারী ফখরুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রবাসে থেকেও তাঁর অবদান তাঁরা স্মরণ করেন এবং তাঁকে সম্মান জানাতে পেরে গর্বিত বলে জানান।

বিদায়ী শিক্ষকের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও শুভকামনা জানিয়ে বক্তব্য দেন উদয়পুর দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা শাহীনুল ইসলাম, উদয়পুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজুর রহমান, প্রবীণ মুরব্বি ও সাবেক মেম্বার মাসুক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় উপস্থিত ছিলেন আকিকুর রহমান ছুরক মিয়া, হারুন মিয়া, আব্দুল ওয়াদুদ, ছিদ্দিকুর রহমান, আমির হুসেন ছমির এবং সংবর্ধিত অতিথির সন্তান ও উদয়পুর দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার অফিস সহকারী খছরু মিয়াসহ এলাকার সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজ আলী, আব্দুস সালাম খাঁন, আব্দুল কুদ্দুস, আব্দুস শহিদ, ক্বারী আব্দুল্লাহ, ওয়াজিব উল্লাহ, গোলাম আকবর খুকন, ইরন খাঁন, আব্দুর রহিম, ইসমত আলী, শাহ আলম চৌধুরী, মাওলানা আলী আহমদ, আব্দুল হামিদ, আবু ছালেহ, হাফিজুর রহমান, আবুল লেইছ, মো. নানু মিয়া, মো. মিনহাজুর মাহদি, ছাদ উদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।

অনুষ্ঠান শেষে গ্রামবাসী ও প্রবাসীদের পক্ষ থেকে ক্বারী মাওলানা ফখরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পরে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews