রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৯ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ৯ অগাস্ট, ২০২৬
মানিকগঞ্জের জাগীর ব্রিজসংলগ্ন শহীদ মিনার থেকে সিহাব (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, মায়ের সঙ্গে অভিমান করে শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিল সে। রোববার (৯ আগস্ট) সকালে স্থানীয়রা শহীদ মিনারে তার লাশ দেখতে পান।
নিহত সিহাব মানিকগঞ্জ পৌরসভার হিজুলী গ্রামের সেলিম হোসেনের ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মাছবাজারে মনির হোসেনের মাছের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত।
পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে নৌকাভবনে যাওয়ার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিল সিহাব। তবে মা টাকা দিতে না পারায় সে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
রোববার সকাল আনুমানিক ৬টার দিকে জাগীর ব্রিজসংলগ্ন শহীদ মিনারে সিহাবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে সেখানে লোকজন জড়ো হয়। পরে খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি মো. মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews