1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

বাংলাদেশ জাতীয় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মাদারীপুরে ইফতার মাহফিল

কনিকা খান ,জেলা প্রতিনিধি, মাদারীপুর।
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

কনিকা খান ,জেলা প্রতিনিধি, মাদারীপুর।

বাংলাদেশ জাতীয় রিপোর্টার্স ক্লাব মাদারীপুর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) পবিত্র রমজানের ১৭তম দিনে মাদারীপুরের ডেলেসিয়াস রেস্টুরেন্ট (লেক পার্ক)-এ এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য জাহান্দার আলী জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি মাদারীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জামিলুর রহমান মিঠু, জাতীয় রিপোর্টার্স ক্লাব মাদারীপুর জেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তাক আহমেদ, ইদ্রিস মোল্লা এবং সরোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী জাহান বলেন, তৃণমূলের মানুষের ভোটে আমরা সরকার গঠন করেছি। জনগণকে যে আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করতে চাই। আপনারা যদি সঠিক তথ্য তুলে ধরেন এবং পাশে থাকেন, তবে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, মিডিয়াকর্মীরা জাতির কলম। আপনারা সত্য ও সঠিক তথ্য তুলে ধরবেন, যাতে জনগণ প্রকৃত খবর জানতে পারে। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং আপনাদের সঙ্গে থেকে জনগণের সেবা করতে চাই।

জেলা বিএনপির আহ্বায়ক জামিলুর রহমান মিঠু বলেন, ২৪-এর আন্দোলন থেকে শুরু করে মিডিয়াকর্মীরা আমাদের পাশে ছিলেন। আপনাদের সেই সহযোগিতা আমরা কখনো ভুলবো না। আপনাদের মাধ্যমে দেশের মানুষ সঠিক তথ্য পেয়েছে, যার ফলে আমরা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছি এবং সুস্থ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পেরেছি।

সভাপতির বক্তব্যে জাতীয় রিপোর্টার্স ক্লাব মাদারীপুর জেলা শাখার সভাপতি তাজুল মাতুব্বর বলেন, আমরা যারা সাংবাদিকতা করি তাদের দায়িত্ব সত্য ও নির্ভুল সংবাদ প্রকাশ করা। কোনো প্রকার ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা যাবে না।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

#মাদারীপুর #ইফতারমাহফিল #বাংলাদেশজাতীয়রিপোর্টার্সক্লাব #রমজান২০২৬ #সংবাদ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট