রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

দিরাইয়ে ২৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৯ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ৯ অগাস্ট, ২০২৬

মোঃ হুমায়ুন কবির,দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে ২৪ পিস ইয়াবাসহ জাবেদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।রোববার (৯ আগস্ট) রাত ৮টার দিকে দিরাই পৌরসভার আখড়া পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাবেদ মিয়া দিরাই পৌর এলাকার চণ্ডীপুর গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশের একটি দল আখড়া পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জাবেদ মিয়াকে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক জাবেদ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হবে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে দিরাই থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews