
নাটোরের লালপুরে ইয়াবার চালান সরবরাহ করতে এসে ১০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার ৭৫৭ টাকা এবং যোগাযোগের কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাত ৩টা ৫৫ মিনিটের দিকে লালপুর থানা পুলিশের অভিযানে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিরা পাবনার ঈশ্বরদী থানা এলাকা থেকে ইয়াবার চালান নিয়ে লালপুরে সরবরাহ দিতে এসেছিলেন।
আটক ব্যক্তিরা হলেন—মো. রবিন (২৩), পিতা মো. খাইরুল ইসলাম, মাতা মোছা. আনোয়ারা বেগম, শেরশাহ রোড, ঈশ্বরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড; মো. আকরামুজ্জামান মামুন (৩৪), পিতা মো. মনিরুজ্জামান, মাতা মোছা. মর্জিনা বেগম, ফতে মোহাম্মদপুর কলেজ রোড, উভয় থানা ঈশ্বরদী, জেলা পাবনা; এবং মো. মেহেদী হাসান রনি (৩০), পিতা মো. সাহাবুল ইসলাম, মাতা মোছা. জোসনা খাতুন, মোহরকয়া ভাঙ্গাপাড়া, থানা লালপুর, জেলা নাটোর।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, নগদ অর্থ ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
লালপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।