মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা

- / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬
  • মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬

মোঃ শরিফ হোসেন ।।  জেলা প্রতিনিধি ভোলা

ভোলায় পোল্ট্রি খামারের বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন ও এর পরিবেশগত ব্যবহার সম্পর্কে বাস্তব ধারণা নিতে একটি বায়োগ্যাস প্লান্ট পরিদর্শন করেছেন ভোলা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের চরগুমানি গ্রামের আফসার উদ্দিন পোল্ট্রি ফার্মে স্থাপিত বায়োগ্যাস প্লান্টটি পরিদর্শন করেন তারা।

গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) বাস্তবায়নাধীন ‘Promoting Sustainable Growth in Poultry Sub-sector through RECP Practice’ উপ-প্রকল্পের আওতায় Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তার খামারে এ বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের প্রক্রিয়া এবং জৈব বর্জ্যকে পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তরের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেন। তারা প্লান্টটির ব্যবহারিক কার্যক্রম, উৎপাদিত বায়োগ্যাসের ব্যবহার এবং এর পরিবেশগত ও কৃষিভিত্তিক সম্ভাবনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

সংশ্লিষ্টরা জানান, পোল্ট্রি খামারের বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন করা সম্ভব। উৎপাদিত বায়োগ্যাস বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। একই সঙ্গে প্লান্ট থেকে পাওয়া জৈব সার কৃষিকাজে ব্যবহার করা সম্ভব হওয়ায় বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থনৈতিক সুবিধার সুযোগ তৈরি হয়।

ভোলা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দীন, প্রভাষক ইশআক উদ্দীন রাসেল, জিজেইউএসের এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল অফিসার মো. মানছুর আলম, সহকারী কারিগরি কর্মকর্তা মো. মানছুরসহ উপ-প্রকল্পের উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, মাঠপর্যায়ে এ ধরনের পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশবান্ধব প্রযুক্তি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন। এতে শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটবে এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে তাদের ধারণা আরও স্পষ্ট হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews