বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা

- / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬
  • মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার।।  লালমনিরহাট

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সার সংরক্ষণ ও বিক্রয়ে অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার সাপ্টিবাড়ী বাজারে এই অভিযান পরিচালনা করেন আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আজিজা বেগম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিনির্দেশ বহির্ভূত সার সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে মোট ১৩,০০০ (তেরো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযানকালে আদিতমারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উপস্থিত থেকে অভিযুক্তদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আজিজা বেগম জানান, সারের কৃত্রিম সংকট রোধ এবং স্থানীয় কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews