রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

ভৈরবে চলন্ত ট্রেনে নারীকে আহত করে স্বর্ণের দুল ছিনতাই, শিক্ষককে জিম্মির অভিযোগে কামরুল আটক

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
  • বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬

কিশোরগঞ্জ প্রতিনিধি ।। বাসির 

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেন থেকে এক নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়া এবং বিভাটেক চালকের ছদ্মবেশে এক স্কুলশিক্ষককে জিম্মি করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে কামরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভৈরবের ছাত্র ও যুব সমাজের সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বলে জানা গেছে।

আটক কামরুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ভৈরবে চলন্ত একটি ট্রেন থেকে এক নারীর কান ছিঁড়ে জোরপূর্বক স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কামরুল ইসলাম জড়িত বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়া ঘটনার দুই দিন আগে বিভাটেক চালকের ছদ্মবেশ ধারণ করে রাজনগর ওয়ার্ড আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জিম্মি করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পরে স্থানীয় ছাত্র ও যুব সমাজের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করায় ভৈরবের ছাত্র ও যুব সমাজের সদস্যদের ভূমিকা প্রশংসনীয়। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews