রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

জিপিএ-৫ অর্জনে সাংবাদিক রাহাত হোসেনকে ঘিরে প্রীতিভোজ ও আনন্দ সমাহার

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
  • বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি: মোঃ শরিফুল ইসলাম

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করায় হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক ও রংধনু মডেল স্কুলের শিক্ষার্থী মোঃ রাহাত হোসেনকে ঘিরে সাংবাদিক, শিক্ষক ও সুধীজনদের নিয়ে এক প্রীতিভোজ ও আনন্দ সমাহারের আয়োজন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাতে শাহজাদপুরের গ্র্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, শিক্ষানুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কেক কাটা, শুভেচ্ছা বক্তব্য, দোয়া ও নৈশভোজের আয়োজন করা হয়। উপস্থিত অতিথিরা রাহাত হোসেনের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ রাহাত হোসেন বলেন, তার এ সাফল্যের পেছনে শিক্ষক-শিক্ষিকা, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণা রয়েছে। তিনি সবার কাছে দোয়া কামনা করেন। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সাংবাদিকতা পেশায় আরও দক্ষতার সঙ্গে এগিয়ে গিয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রীতিভোজ ও আনন্দ সমাহারটি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আবহ সৃষ্টি হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews