রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

লামা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
  • বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬

সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার |

বান্দরবানের লামা থানা পুলিশের অভিযানে লুৎফুর রহমান (৩২) নামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার লুৎফুর রহমান লামা পৌরসভার টিটিঅ্যান্ডডিসি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে লামা থানা পুলিশ। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় লুৎফুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, লুৎফুর রহমান একটি মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।

লামা থানা পুলিশ জানিয়েছে, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews