বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

স্ত্রীকে গলা টিপে হত্যার মামলায় স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
  • বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬

মানিকগঞ্জ প্রতিনিধি ।। ফরিদ হোসেন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পূর্ব চর তিল্লি এলাকায় দুই সন্তানের জননী ইয়াসমিন ওরফে ইসমোতারাকে গলা টিপে হত্যার অভিযোগে তার স্বামী হারুন (৪০) ও দ্বিতীয় স্ত্রী মোছা. লালজান বেগম ওরফে লতিফা বেগম (৩৮)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ।

র‌্যাব জানায়, সাটুরিয়া থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি ও পলাতক মো. হারুনকে ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মোছা. লালজান বেগম ওরফে লতিফা বেগমকে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সাটুরিয়া উপজেলার পূর্ব চর তিল্লি এলাকায় বাউল শিল্পী আবুল সরকারের বাড়ির পাশের একটি বসতবাড়িতে ইয়াসমিন ওরফে ইসমোতারার সঙ্গে তার স্বামী হারুনের বিরোধের ঘটনা ঘটে। একপর্যায়ে তাকে গলা টিপে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর হারুন ও তার দ্বিতীয় স্ত্রী লালজান বেগম আত্মগোপনে চলে যান বলে জানা গেছে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews