রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

ধামইরহাটে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) মো. জাহাঙ্গীর আলম

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
  • বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬

মো. মোস্তাকিন হোসেন ।। ধামইরহাট উপজেলা প্রতিনিধি (নওগাঁ)

নওগাঁর ধামইরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম। তিনি ধামইরহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।

উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতার অংশ হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, শ্রেণি কার্যক্রমে দক্ষতা এবং কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন এবং সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

নিজের এ অর্জনের অনুভূতি প্রকাশ করে প্রভাষক মো. জাহাঙ্গীর আলম বলেন, “এই অর্জন আমার একার নয়, বরং কলেজের সব শিক্ষক ও শিক্ষার্থীর। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে কারিগরি শিক্ষার মানোন্নয়নে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।”

তার এ অর্জনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা মো. জাহাঙ্গীর আলমকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews