রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

আখাউড়ায় খড়মপুর কল্লা শহীদ মাজারের বার্ষিক ওরসে ভক্ত-আশেকানদের ঢল

- / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬
  • শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬

বাছির ইসলাম ।। কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঐতিহাসিক খড়মপুর মাজার শরীফে হযরত শাহ সৈয়দ আহম্মদ গেছু-দারাজ (রহ.) প্রকাশ্য শাহপীর কল্লা শহীদ (রহ.)-এর বার্ষিক ওরস মোবারক উপলক্ষে ভক্ত-আশেকানদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণ, সংলগ্ন তিতাস নদী ও আশপাশের এলাকা বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত ও অনুসারী এ ধর্মীয় উৎসবে অংশ নিতে ছুটে এসেছেন। নদীপথে নৌকায় ঘুরে বেড়ানো এবং মাজার চত্বরে ধর্মপ্রাণ মানুষের সরব উপস্থিতিতে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

মাজার পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ওরস শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে তিতাস নদী ও মাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজরদারি ও তৎপরতা রয়েছে।

এছাড়া নারী ও পুরুষ ভক্তদের জন্য আলাদাভাবে সুব্যবস্থা করা হয়েছে। তাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারি বজায় রাখছে।

সপ্তাহব্যাপী এ ওরস ও মেলাকে কেন্দ্র করে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো খড়মপুর এলাকা। আজ শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ১২টায় ওরসের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews