রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

হরিরামপুরে হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে আসামি উধাও

- / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
মানিকগঞ্জের হরিরামপুরে পুলিশের হেফাজত থেকে মাহিম নামে এক যুবক পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রেমঘটিত বিষয়ে দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছিল।
শুক্রবার (১৪ আগস্ট) রাত প্রায় ৯টার দিকে উপজেলার আন্ধারমানিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, আন্ধারমানিক এলাকায় প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে মাহিমের বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়ে। ওসি মুহাম্মদ আফজাল হোসেন অভিযোগটি তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য এসআই মো. ফারুক শেখকে দায়িত্ব দেন।
এরপর শুক্রবার রাতে এসআই ফারুক শেখের নেতৃত্বে কনস্টেবল মো. নজরুল ইসলাম ও কনস্টেবল শফিকুল ইসলাম অভিযান চালিয়ে আন্ধারমানিক দড়িকান্দি এলাকার আলমাছের ছেলে মাহিমকে তার বাড়ি থেকে আটক করেন।
পুলিশ জানায়, আটককৃত মাহিমকে থানায় নিয়ে আসার পথে আন্ধারমানিক বাজার এলাকায় পৌঁছালে সে হঠাৎ পুলিশ বহনকারী গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে, পালিয়ে যাওয়ার সময় তার হাতে হাতকড়া ছিল। ঘটনার পরপরই মাহিমকে পুনরায় গ্রেপ্তারে হরিরামপুর থানা পুলিশের একাধিক টিম বিভিন্ন সম্ভাব্য স্থানে জোর অভিযান শুরু করে।
তবে এ ঘটনায় পুলিশের বক্তব্য ও স্থানীয়দের তথ্যে কিছুটা বৈপরীত্য দেখা গেছে। ঘটনার বিষয়ে জানতে হরিরামপুর থানার এসআই মো. ফারুক শেখের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মাহিমকে আটক করতে গেলে সে পালিয়ে যায় এবং সে সময় তার হাতে হাতকড়া ছিল না। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে থানায় পাঠানো হয়েছে বলে তিনি দাবি করেন।
এদিকে ঘটনার বিস্তারিত তথ্য ও সার্বিক পরিস্থিতির কথা জানতে হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews