রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক ও আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

- / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬

মাহবুবুল ইসলাম, প্রতিনিধি, মাদারীপুর সদর।

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক ও এর আশপাশের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে শকুনি লেক এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক জনাবা মিজ্ মর্জিনা আক্তার।

 

অভিযানের শুরুতে লেকের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, রাস্তা ও দর্শনার্থীদের চলাচলের স্থান পরিষ্কার এবং পরিবেশ দূষণ রোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা অংশ নেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার বলেন, শকুনি লেক মাদারীপুরের অন্যতম ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বিনোদনকেন্দ্র। লেকের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি দর্শনার্থীদেরও যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান তিনি।

পরিচ্ছন্নতা অভিযানের ফলে শকুনি লেকের পরিবেশ আরও সুন্দর ও মনোরম হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা। পাশাপাশি লেকের সৌন্দর্য ধরে রাখতে স্থায়ীভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের এ উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক আরও আকর্ষণীয় পর্যটন ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews