রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

ডাসারে খামারে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতির দাবি

- / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬

মাহবুবুল ইসলাম, মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরের ডাসার উপজেলায় একটি গরুর খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি গরু পুড়ে মারা যাওয়াসহ খামার ও গবাদিপশু মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পুয়ালি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব পুয়ালি গ্রামের মোহাম্মদ কামাল মাতুব্বর, পিতা আব্দুল মজিদ মাতুব্বর, নিজ বাড়িতে খামার তৈরি করে সেখানে প্রায় ২০টি গরু লালন-পালন করতেন। শনিবার দুপুরে হঠাৎ খামারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো খামারে ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি গরু আগুনে পুড়ে মারা যায়।

ভুক্তভোগী কামাল মাতুব্বর জানান, অগ্নিকাণ্ডে খামার ও গবাদিপশুসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে তাঁর স্বপ্নের খামারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারের কাছে সহযোগিতার দাবি জানিয়েছে।

এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার এবং তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews