রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব

ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬

গোলাম মোস্তফা ।।ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজনসহ সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় সফল মৎস্য চাষি আবুল কালাম আজাদ বলেন, চাকরির পেছনে ঘুরে লক্ষ লক্ষ টাকা খরচ না করে সামান্য পুঁজি দিয়ে মাছ চাষ করলে সহজেই বেকারত্ব দূর করা সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম বলেন, মাছ চাষ বৃদ্ধি করা গেলে একদিকে যেমন আমিষের চাহিদা পূরণ হবে, অন্যদিকে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি মানুষের আয়ও বৃদ্ধি পাবে। আমিষের ঘাটতি মেটাতে বাড়ির আশপাশের ডোবা ও পুকুরে মাছ চাষ বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে মাছ চাষে সাফল্য অর্জনকারী মৎস্য চাষিদের পুরস্কার প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews