1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

অবরুদ্ধ ২টি বাড়ির বাসিন্দাদের মুক্ত করলেন ইউএনও মাশফিকা হোসেন

শরিফুল ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি: মোঃ শরিফুল ইসলাম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় দুইটি বাড়ির সদস্যরা টানা ২০ দিন অবরুদ্ধ অবস্থায় ছিলেন। এ ঘটনায় গত ১৭ এপ্রিল একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

প্রতিবেদনে জানা যায়, করতোয়া ডিগ্রি কলেজের মালিকানাধীন জমির উপর দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় ইউসুফ আলী ও রফিক প্রামাণিকের পরিবারের সদস্যরা চলাচল করতেন। কিন্তু সম্প্রতি প্রতিবেশী মিনা খাতুন বাঁশের বেড়া দিয়ে সেই পথ বন্ধ করে দেন।

বিষয়টি জানার পর শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন প্রথমে প্রতিনিধি পাঠান। তবে তাতে সমস্যার সমাধান না হওয়ায় সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় তিনি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, গারাদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ, সচিব আব্দুল হালিম, কম্পিউটার অপারেটর শ্যামলসহ গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

ইউএনও ঘটনাস্থলে ভুক্তভোগী রিমা খাতুন, মনিরা খাতুন ও নয়ন খাতুনের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। পরে অভিযুক্ত মিনা খাতুনের সঙ্গে আলোচনা করে তার নির্দেশে বাঁশের বেড়া অপসারণ করা হয় এবং ভুক্তভোগী পরিবারের চলাচলের জন্য ১০ ফুট প্রশস্ত রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়।

  • এ বিষয়ে ইউএনও মাশফিকা হোসেন বলেন, চলাচলের পথ একটি মৌলিক অধিকার, যা কেউ বন্ধ করে রাখতে পারে না। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট