বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

কক্সবাজার শহরে পুলিশের অভিযানে বন্দুকসহ গ্রেপ্তার ২

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
  • সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬

সরওয়ার কামাল, কক্সবাজার প্রতিনিধি | ১৭ আগস্ট ২০২৬

কক্সবাজার শহরে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একনলা বন্দুকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) রাতে কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়া এলাকার আলমগীর টাওয়ারের সামনের সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির এএসআই সাঈদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। পরে অস্ত্রটি জব্দ করে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মোহাজেরপাড়া এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে মো. ফয়সাল (৪৫) এবং ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. রুবেল (৩০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ফয়সালের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে। ২০২১ সালের ২৯ জুলাই কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা (মামলা নং-৪৭/৪৭৩) দায়ের করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews