রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত প্রতিবেশী পলাতক

- / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
  • মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬

গোলাম মোস্তফা ।।ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২১ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্তের নাম শাহাদাত হোসেন (৪০)। তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ ঘন্টিগড় গ্রামের মৃত মাইন উদ্দিন শেখের ছেলে।

মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট দুপুরে বাড়িতে পরিবারের অন্য সদস্যরা না থাকার সুযোগে শাহাদাত হোসেন ওই তরুণীর ঘরে প্রবেশ করেন। এ সময় তিনি জোরপূর্বক তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার বিষয়ে কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে কিছুটা স্বাভাবিক হওয়ার পর ভুক্তভোগী তরুণী তার পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিষয়টি জানান। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় যোগাযোগ করেন।

ঘটনার দিন রাতেই ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগের পর পুলিশ বিষয়টি তদন্ত করে ১৭ আগস্ট নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে। মামলাটির নম্বর ২৮।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের বিষয়টি জানার পর ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহাদাত হোসেন এলাকায় নেই এবং তিনি পলাতক রয়েছেন বলে জানান তিনি।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত বিষয় উদঘাটন করা হবে বলেও জানান তিনি।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews