রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

লালপুরে একই সঙ্গে বিধবা ভাতা ও VWB সুবিধা নেওয়ার অভিযোগ, স্বামী জীবিত

- / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ১৯ অগাস্ট, ২০২৬
  • বুধবার, ১৯ অগাস্ট, ২০২৬

লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রাধাকান্তপুর এলাকায় জীবিত স্বামীকে মৃত দেখিয়ে একই সঙ্গে বিধবা ভাতা ও VWB (Vulnerable Women Benefit) সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে আজমিরা নামে এক নারীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ও বুধবার (১৮ ও ১৯ আগস্ট ২০২৬) সরেজমিনে গিয়ে ভাতা সংক্রান্ত তালিকায় একই ব্যক্তির নাম পাওয়া গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, বিধবা ভাতার তালিকায় আজমিরার নামের সঙ্গে পিতা উজির আলী, মাতা ছকিনা খাতুন এবং ঠিকানা রাধাকান্তপুর, দুড়দুড়িয়া ইউনিয়ন, লালপুর, নাটোর উল্লেখ রয়েছে।

অন্যদিকে VWB সুবিধাভোগীর তালিকাতেও একই নারী আজমিরার নাম পাওয়া যায়। তবে সেখানে অভিভাবকের ঘরে স্বামীর নাম থাকার কথা থাকলেও তার ছেলে তুষার ইমরানের নাম উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, আজমিরার স্বামী জীবিত থাকা সত্ত্বেও তাকে বিধবা ভাতার সুবিধাভোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে VWB সুবিধাও নেওয়া হচ্ছে। এতে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা বণ্টনে অনিয়ম হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রচলিত নিয়ম অনুযায়ী, একই ব্যক্তি একাধিক নিয়মিত সামাজিক নিরাপত্তা সুবিধা একসঙ্গে ভোগ করতে পারেন না। বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা এবং VWB—দুটি পৃথক কর্মসূচি হওয়ায় একজন নারী একই সময়ে উভয় সুবিধা পাওয়ার যোগ্য নন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আজমিরার প্রথম বিয়ে হয়েছিল একই এলাকার আনার আলীর সঙ্গে। তাদের সংসারে তুষার ইমরান নামে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। পরে তাদের বিবাহবিচ্ছেদ হলে আজমিরা একই এলাকার খালেক নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। স্থানীয়দের দাবি, বর্তমানে আজমিরার দ্বিতীয় স্বামী খালেক জীবিত রয়েছেন।

এ বিষয়ে সুবিধাভোগী আজমিরার সঙ্গে কথা বলতে চাইলে তিনি সংবাদকর্মীদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। তার বর্তমান স্বামী খালেককেও বাড়িতে পাওয়া যায়নি।

আজমিরার সাবেক স্বামী আনার আলী বলেন, ‘আমার সঙ্গে আজমিরার কোনো সম্পর্ক নেই। অনেক আগেই আমাদের ডিভোর্স হয়ে গেছে।’

আজমিরার ছেলে তুষার ইমরান বলেন, ‘এ বিষয়ে আমার কোনো কিছু জানা নেই।’

অভিযোগের বিষয়ে লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এইচ মাসুদ রানা বলেন, ‘বিষয়টি খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারি তালিকায় কীভাবে একই ব্যক্তি বিধবা ভাতা ও VWB সুবিধার আওতায় এলেন এবং তালিকায় তথ্যের অসঙ্গতি কীভাবে হয়েছে—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর প্রকৃত তথ্য জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews