সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

ধামইরহাটে আমবাগান থেকে আগুনে পোড়া নারীর মরদেহ উদ্ধার

- / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ১৯ অগাস্ট, ২০২৬
  • বুধবার, ১৯ অগাস্ট, ২০২৬

মোস্তাকিন হোসেন ।। ধামইরহাট উপজেলা

নওগাঁর ধামইরহাট উপজেলায় একটি আমবাগান থেকে আগুনে পোড়া এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের তালপুকুর এলাকার একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে স্থানীয়রা আমবাগানে আগুনে পোড়া অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরদেহের পাশ থেকে একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্র অনুযায়ী, নিহত নারীর নাম মোছা. মেরিনা। তিনি ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের খেলনা দিঘিপাড়া গ্রামের হাসানের স্ত্রী এবং পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামের দোজ মুহাম্মদের মেয়ে বলে জানা গেছে।

আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিউল আলম বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে স্থানীয়রা আমবাগানে ওই নারীর মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নারীর মৃত্যুর প্রকৃত কারণ এবং কীভাবে তিনি আগুনে পুড়লেন, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews