রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

মানিকগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬

ফরিদ হোসেন ।।মানিকগঞ্জ জেলা

মানিকগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে পুলিশ লাইন্স মাঠ ও ড্রিল শেডে পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় মানিকগঞ্জ পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সঙ্গে সৌজন্যমূলক আচরণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি নিরপেক্ষতা, সততা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন।

পরে সকাল ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, মতামত ও সুবিধা-অসুবিধার বিষয়গুলো শোনা হয়। পরে জেলা পুলিশের সার্বিক উন্নয়ন ও সদস্যদের কল্যাণে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ও শিবালয় সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাদিয়া সাবরিনা চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিংগাইর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফাহিম আসজাদ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারবৃন্দ, বিভিন্ন থানা ও ডিবির অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ মাস্টার প্যারেড ও কল্যাণ সভায় শৃঙ্খলা, পেশাদারিত্ব, জনবান্ধব পুলিশিং এবং সদস্যদের কল্যাণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews