রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

 ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাবিতে বিএনসিসির সচেতনতামূলক র‍্যালি

- / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
  • শনিবার, ২২ অগাস্ট, ২০২৬

মো. তারিফ আহম্মেদ. স্টাফ রিপোর্টার

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সচেতনতামূলক র‍্যালি করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হেডকোয়ার্টার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনসিসি হেডকোয়ার্টারের উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। র‍্যালিতে অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভূঁইয়া, প্লাটুন কমান্ডার, ৫১ বিএনসিসি ফ্লোটিলা, ঢাকা ও প্রফেসর আন্ডার অফিসার, বিএনসিসি নৌ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টসহ বিএনসিসি সেনা শাখার সামরিক প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনসিসি ক্যাডেটরা স্বতঃস্ফূর্তভাবে র‍্যালিতে অংশ নেন। র‍্যালির মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির বার্তা দেওয়া হয়। আয়োজকরা জানান, নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হলে মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews