বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

আদর্শ মানুষ হওয়ার স্বপ্ন ছাত্রসমাজের সবচেয়ে বড় স্বপ্ন হওয়া প্রয়োজন: কুতুব আল ফরহাদ

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬

আল আমিন সুমন আহমদ | সিলেট প্রতিনিধি

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ বলেছেন, স্বপ্ন মানুষকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। শিক্ষার্থীদের জীবনে বড় স্বপ্ন থাকা প্রয়োজন। তবে বর্তমান ফিতনার যুগে ছাত্রসমাজের সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা

তিনি বলেন, যে শিক্ষার্থীর জীবনে কোনো বড় স্বপ্ন নেই, তার পথচলা অনেকটা দিকহীন নৌকার মতো। উচ্চশিক্ষা, জ্ঞান অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেকে গড়ে তোলার স্বপ্ন একজন শিক্ষার্থীকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। তবে মানবিক মূল্যবোধ ছাড়া কোনো অর্জনই মানুষকে প্রকৃত অর্থে সম্মানিত করতে পারে না।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মডেল মসজিদ কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দোয়ারাবাজার পশ্চিম উপজেলা শাখা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুতুব আল ফরহাদ আরও বলেন, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন কঠোর পরিশ্রম, অধ্যবসায়, সময়ের যথাযথ মূল্যায়ন এবং সর্বোপরি মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল।

সংগঠনের দোয়ারাবাজার পশ্চিম উপজেলা সভাপতি মাহবুবুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সালেহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক আহমদ রাজু

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, সাবেক অর্থ সম্পাদক তাজ উদ্দিন আল হাসান এবং দোয়ারাবাজার পশ্চিম উপজেলার বিশিষ্ট সমাজসেবক মাওলানা আব্দুল বাছিত খান

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার পশ্চিম উপজেলার সাবেক সভাপতি মইনুল ইসলাম ও মাশুক নাঈম, দোয়ারাবাজার পূর্ব উপজেলা সভাপতি সাইদুল হাসান সাহান, ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার সভাপতি মইনুল হক, দোয়ারাবাজার পশ্চিম উপজেলার সাবেক সহসভাপতি হাবিবুর রহমান এবং দোয়ারাবাজার পশ্চিম উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক হাফিজ শরীয়ত আলী

দোয়ারাবাজার পশ্চিম উপজেলা শাখার সহসভাপতি নূর আলম মাহদীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাখার সহসভাপতি সাইদুর রহমান চৌধুরী মুরাদ, সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ আনছারী, প্রচার সম্পাদক মুহাম্মদ আলী নাহিদ, সহ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক নুর হোসেন সিদ্দিকী, সহ অফিস সম্পাদক আব্দুল হালিম, সহ প্রশিক্ষণ সম্পাদক মারজান খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews