রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

নাটোর লালপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
  • সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬

শাকিব আহম্মেদ।।লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার মাধবপুর ঠাকুর মোড় এলাকায় এক ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে লালপুর-ঈশ্বরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘাত হয়। বিকট শব্দে ঘটে যাওয়া এ সংঘর্ষে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাকটির সামনের অংশও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ভয়াবহ এই সংঘর্ষের পরও মাইক্রোবাস ও ট্রাক—উভয় বাহনের চালকই অলৌকিকভাবে বড় ধরনের কোনো হতাহত ছাড়া অক্ষত রয়েছেন।

ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশে খবর দিলে লালপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনা কবলিত যান দুটিকে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কোনো বড় ধরনের প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেনি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews