রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

জাতীয় গণমাধ্যমে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন ‘দৈনিক জনতার দেশকন্ঠ’র আল মিজান

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
  • সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬

বিশেষ প্রতিনিধি | ২১ আগস্ট ২০২৬

জাতীয় গণমাধ্যমে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন ‘দৈনিক জনতার দেশকন্ঠ’ পত্রিকার প্রতিনিধি আল মিজান। সম্প্রতি নীলফামারীর আশা কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘এ নিউজ নেটওয়ার্ক’ নীলফামারী জেলা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে নীলফামারীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ দেশের বিভিন্ন অঞ্চলের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে আল মিজানকে ‘এ নিউজ নেটওয়ার্ক’ নীলফামারী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবেও ঘোষণা করা হয়।

সম্মাননা ও নতুন দায়িত্ব প্রাপ্তিতে অনুভূতি প্রকাশ করে আল মিজান বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্যের পক্ষে কাজ করে যেতে এই স্বীকৃতি তাঁকে আরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে যেতে সবার সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews