রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন ও চর্চা জরুরি

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
  • সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬

মাওলানা মুফতি মুহাম্মদ উসমান গণি

আল আমিন সুমন আহমদ | সিলেট প্রতিনিধি

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মুহাম্মদ উসমান গণি বলেছেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন এবং তা বাস্তব জীবনে চর্চা করা অত্যন্ত জরুরি। ভালো ফলাফলের মাধ্যমে সফলতার শীর্ষে পৌঁছানো সম্ভব হলেও নৈতিক শিক্ষা ছাড়া একজন আদর্শ মানুষ হওয়া সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের নিজেদের চরিত্র গঠনের প্রতি সর্বোচ্চ যত্নশীল হতে হবে।

 

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় বালাগঞ্জ উপজেলার আজিজপুর বাজারস্থ ‘হেনা প্লেইসে’ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলার আওতাধীন ৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পশ্চিম শাখার উদ্যোগে আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পশ্চিম শাখার সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিব আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহ-সভাপতি নাজমুল ইসলাম শিহাব, লতিফিয়া ক্বারি সোসাইটি বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা সালেহ আহমদ, হযরত শাহজালাল লতিফিয়া দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসা আতাশনের অধ্যক্ষ মাওলানা আব্দুল মনাফ, উপাধ্যক্ষ মাওলানা মোস্তফা আহমদ, সিলেট পশ্চিম জেলা সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ জুবায়ের আহমদ এবং বালাগঞ্জ উপজেলা সভাপতি রেদওয়ান আহমদ।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল কোরআন দাখিল মাদ্রাসা সারসপুরের সুপার মাওলানা আবুল কালাম, খাতিরা পীর মিয়া চান খা (রহ.) হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কবির আহমদ সুমন, বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক রাহেল আহমদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম মুন্না, আজিজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আশিক বিল্লাহ, খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব পাবলুল হক, বিশিষ্ট সমাজসেবক শাহ নেওয়াজ রাজিব ও কামরুল ইসলামসহ অনেকে।

 

অনুষ্ঠানে ৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সহ-সভাপতি সাদিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী, তায়েফ শাহ, হাফিজুর রহমান তাহমিদ, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফ আহমদ, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম মাহিন, সহ-প্রচার সম্পাদক জাহিদ আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews