রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

আলহাজ্ব আব্দুল্লাহ উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের পাশে ইসলামিক রিলিফ ফাউন্ডেশন

- / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ২৫ অগাস্ট, ২০২৬
  • মঙ্গলবার, ২৫ অগাস্ট, ২০২৬

দিরাই প্রতিনিধি: মোঃ হুমায়ুন কবির

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিকন্দরপুরস্থ আলহাজ্ব আব্দুল্লাহ উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে ইসলামিক রিলিফ ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে ব্যাগ, ছাতা ও খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য একটি কম্পিউটারও প্রদান করা হয়।

এছাড়া সুবিধাবঞ্চিত ২১ জন ছাত্রীকে প্রতি বছর ৬ হাজার টাকা করে অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের পরিবারকে এককালীন ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানানো হয়েছে। ছাত্রীদের শিক্ষা ও অন্যান্য প্রয়োজন পূরণে ভবিষ্যতে আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার উদ্যোগ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ফাউন্ডেশনের এ উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং সুবিধাবঞ্চিত ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ইসলামিক রিলিফ ফাউন্ডেশনের এ মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, শিক্ষার্থীদের পাশে এ ধরনের সহযোগিতা তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখায় ইসলামিক রিলিফ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews