রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী

- / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ২৫ অগাস্ট, ২০২৬
  • মঙ্গলবার, ২৫ অগাস্ট, ২০২৬

প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও ভূমিকা রাখে: সিসিক প্রশাসক

আল আমিন সুমন আহমদ | সিলেট প্রতিনিধি

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান শুধু ক্রিকেটের মাঠেই নয়, বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে দুই দিনব্যাপী ‘বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি’ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেওয়া সবাইকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন। প্রশিক্ষণের মাধ্যমে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দায়িত্ব পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একটি আন্তর্জাতিক ভেন্যু। এখানে নিয়মিত দেশি-বিদেশি ক্রিকেট দল অংশ নেয়। টেস্ট ক্রিকেট, নারী ক্রিকেটসহ বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনও এখানে অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পরিকল্পনা রয়েছে। তাই আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিসিক প্রশাসক বলেন, আন্তর্জাতিক ম্যাচে সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করে। পাশাপাশি ক্রিকেট বোর্ডের নিজস্ব নিরাপত্তাকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা, মাঠের নিরাপত্তা বজায় রাখা, দর্শক ব্যবস্থাপনা এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা বা একাডেমিক যোগ্যতা থাকলেই দায়িত্ব পালনে দক্ষতা অর্জন করা যায় না। বাস্তব কাজের অভিজ্ঞতা, প্রশিক্ষণ, দায়িত্ববোধ, আন্তরিকতা ও নিষ্ঠা একজন কর্মীকে দক্ষ করে তোলে। তাই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অর্জিত জ্ঞান শুধু সনদ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে হবে। আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে দক্ষতা ও অবদানের যথাযথ মূল্যায়ন হবে।

অনুষ্ঠানের শেষপর্বে ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।

এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আশরাফ আরমান, বিসিবির হেড অব সিকিউরিটি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী শামীম ফরহাদ, সিকিউরিটি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এস এম ওয়াসিকুর রহমান, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, সিকিউরিটি কো-অর্ডিনেটর আলী ওয়াসিকুজ্জামান অনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews