রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত

বিশ্বনাথে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

- / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
  • বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬

ছালেহ আহমদ, বিশ্বনাথ প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার হুসাইনিয়া ছাত্র সংসদের উদ্যোগে বর্ণাঢ্য মুবারক র‍্যালি, মাহফিলে মিলাদুন্নবী  ও সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মাদরাসা প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। এতে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। র‍্যালিটি বিশ্বনাথ-লামাকাজী ও সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে লামাকাজী পূর্বপাড় হয়ে পুনরায় সৎপুর কামিল মাদরাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি শেষে যোহরের নামাজের আগ পর্যন্ত মহানবী হযরত মুহাম্মদ -এর পবিত্র জীবন, কর্ম, আদর্শ ও মানবতার জন্য তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। পরে মুনতাখাবুস সিয়র গ্রন্থের ওপর আয়োজিত সীরাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও যুগশ্রেষ্ঠ প্রিন্সিপাল হযরত আল্লামা শফিকুর রহমান পাকিছিড়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ বেতকোনীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, সহকারী অধ্যাপক মাওলানা মুনির উদ্দিন, সহকারী অধ্যাপক (বাংলা) আলীনূর হোসেন বিপ্লব, আরবি প্রভাষক মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা সায়ীদ হুসাইন চৌধুরী, প্রভাষক (হাদিস) মাওলানা জুনাইদ আল হাবীব, সহকারী শিক্ষক (ইংরেজি) মুস্তফা আহমদ, সহকারী শিক্ষক (বাংলা) আব্দুল হান্নান, সহকারী মৌলভী মাওলানা মিসবাহুদ্দীন বাহারী, মাওলানা জামাল উদ্দীন এবং সৎপুর দারুল হিফজ মাদরাসা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আশরাফসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ এর জীবন ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর শিক্ষা ও আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা।

 

অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং মাদরাসার সার্বিক কল্যাণ ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews