রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

মানিকগঞ্জে জশনে জুলুছের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

- / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
  • বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬

মো. ফরিদ হোসেন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে মানিকগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জশনে জুলুছের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

বুধবার (২৬ আগস্ট) সকালে আয়োজিত শোভাযাত্রায় বিভিন্ন বয়সী মুসল্লিরা অংশ নেন। শোভাযাত্রাটি মানিকগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীদের হাতে ছিল ইসলামি বাণীসংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন ও সবুজ পতাকা। এ সময় সালাতু সালাম ও ধর্মীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আয়োজকেরা জানান, গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের উদ্যোগে এ জশনে জুলুছের আয়োজন করা হয়। শোভাযাত্রার ব্যানারে পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতের মর্মবাণী তুলে ধরা হয়। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসরণ ও তাঁর আদর্শ অনুযায়ী জীবন পরিচালনার আহ্বান জানানো হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া মুসল্লিরা মহানবী (সা.)-এর জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

শোভাযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকেরা তৎপর ছিলেন। কর্মসূচির শেষ পর্যায়ে মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও তবারক বিতরণের আয়োজন করা হয় বলে জানান আয়োজকেরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews