রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

মাদারীপুরে ফুটপাত দখলমুক্ত ও পরিচ্ছন্নতায় যৌথ অভিযান

- / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
  • শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬

মাহাবুবুল ইসলাম।।মাদারীপুর জেলা সদর প্রতিনিধি

মাদারীপুর পৌরসভার প্রধান বাণিজ্যিক এলাকা পুরান বাজারে ফুটপাত দখলমুক্ত ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর পৌরসভা ও বণিক সমিতির যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পুরান বাজারের সড়কের দুই পাশের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কিছু ব্যবসায়ী। এতে পথচারীদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে বাজারের পরিবেশও দূষিত হচ্ছিল। এসব সমস্যা সমাধানে ফুটপাত দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস বলেন, কেউ ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে কিংবা সেখানে ময়লা-আবর্জনা ফেললে তার বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে মাদারীপুর পৌরসভা ও বণিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews