রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

শাহজাদপুরের জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

- / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
  • শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম।।শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের শুরুতে এক্সকাভেটরের মাধ্যমে বাজারের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি দল, শাহজাদপুর থানা পুলিশের একটি দল এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জামিরতা বাজারের বিভিন্ন স্থানে সরকারি জায়গা ও সড়কের পাশে দীর্ঘদিন ধরে বেশ কিছু স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন ব্যবসায়ীরা। এতে বাজারের স্বাভাবিক পরিবেশ ও চলাচলের জায়গা সংকুচিত হওয়ার পাশাপাশি সরকারি জায়গা দখলের অভিযোগও ওঠে। অবৈধভাবে স্থাপনা গড়ে ওঠায় বাজারের শৃঙ্খলা ও জনসাধারণের চলাচলে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছিল।

অভিযানের সময় কয়েকটি দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাদের অভিযোগ, উচ্ছেদ অভিযানের আগে তাদের কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ করে অভিযান পরিচালনা করায় দোকানের মালামাল সরিয়ে নেওয়ার পর্যাপ্ত সুযোগ পাননি তারা। আগে থেকে জানানো হলে তারা নিজেরাই স্থাপনা সরিয়ে নিয়ে ক্ষয়ক্ষতি এড়াতে পারতেন বলেও দাবি করেন ব্যবসায়ীরা।

তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম বলেন, “গত সাত দিন ধরে মাইকিং করে সংশ্লিষ্টদের নিজ দায়িত্বে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কেউ স্থাপনা সরিয়ে নেয়নি। ফলে সরকারি জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে।”

তিনি আরও বলেন, সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের সুযোগ নেই। জনস্বার্থে এবং সরকারি সম্পত্তি সুরক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা সার্বিকভাবে সহযোগিতা করেন। স্থানীয় প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক স্থানীয় বাসিন্দা। তাদের প্রত্যাশা, অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ভবিষ্যতে যাতে নতুন করে কেউ সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews