রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

পাঁচবিবিতে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

- / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
  • শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬

জয়পুরহাট প্রতিনিধি।।কাদের 

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জুয়েল (৩২) নামে এক যুবককে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগজানা বাজার থেকে ধরঞ্জী ইউনিয়ন সড়কের রতনপুর বাজারগামী পাকা রাস্তার আশরাফুল ইসলামের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মো. জুয়েল পাঁচবিবি উপজেলার রতনপুর মধ্যপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, জয়পুরহাট জেলা পুলিশ সুপার শাহনাজ বেগমের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন জুয়েলকে আটক করে তল্লাশি চালানো হলে তার পরনে থাকা লুঙ্গির ভেতরে বিশেষভাবে তৈরি পকেটে লুকানো অবস্থায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত নজরদারি ও তল্লাশি কার্যক্রমের মাধ্যমে তাকে আটক করা হয়েছে। উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক জুয়েলের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি তামবিরুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews