রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাংবাদিক আবু সাঈদ অপুর বিরুদ্ধে অপপ্রচার: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ও ২৪ ঘণ্টার আলটিমেটাম

-
আল-মিজান,স্টাফ রিপোর্টার / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬
  • শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬

আল-মিজান।। স্টাফ রিপোর্টার

চ্যানেল ওয়ানের অনুসন্ধানী সাংবাদিক আবু সাঈদ অপুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এ ধরনের অপপ্রচারে জড়িত ব্যক্তিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগের সপক্ষে উপযুক্ত প্রমাণ উপস্থাপন অথবা লিখিতভাবে ভুল স্বীকার করার আলটিমেটাম দেওয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে চ্যানেল ওয়ানের এই তরুণ অনুসন্ধানী সাংবাদিককে লক্ষ্য করে নানা বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে দেওয়া হয়। সংশ্লিষ্টদের অভিযোগ, ভিত্তিহীন মন্তব্য ও ভুয়া তথ্য প্রচারের মাধ্যমে তার দীর্ঘদিনের পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দৈনিক ‘দৈনিক জনতার দেশকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আল মিজান। তিনি বলেন, সাংবাদিকদের হেয় প্রতিপন্ন করা এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এক বিবৃতিতে সাংবাদিক আল মিজান হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে অপপ্রচারকারীরা তাদের দাবির স্বপক্ষে সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে না পারলে অথবা নিঃশর্তভাবে ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও জানান, ইতোমধ্যে আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি সাইবার আইনসহ দেশের প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

এদিকে, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা।

তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কারও বিরুদ্ধে অভিযোগ বা অপমানজনক তথ্য প্রচার সাংবাদিকতার পরিবেশ ও ব্যক্তিগত সুনাম উভয়ের জন্যই ক্ষতিকর। তাই অভিযোগ থাকলে তা যথাযথ প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews