মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

একজন কবির কবিতা যখন দশজন পাঠক দশ রকমের ব্যাখ্যা করেন তখন সেটি শিল্প হয়ে ওঠে — ড.আবুল ফতেহ ফাত্তাহ

- / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬
  • শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬

আল আমিন সুমন আহমদ।। সিলেট প্রতিনিধি

লেখক হিমাংশু রায় হিমেল রচিত ” কাঠগোলাপে বিধ্বস্ত জোছনার অগ্নিস্নান” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে এ কথাগুলো বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি লেখক ও গবেষক অধ্যাপক ড.আবুল ফতেহ ফাত্তাহ। হৃদবন্ধন সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত কবি ও গবেষক মুহিবুর রহমান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানটি গতকাল শুক্রবার সিলেটের জিন্দাবাজারস্থ একটি রেস্তোরাঁর হলরুমে অনুষ্ঠিত হয়।

এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক অধ্যাপক ড. মোস্তাক আহমাদ দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক মিহির কান্তি চৌধুরী, গল্পকার জামান মাহবুব,লেখিকা অমিতা বর্দ্ধন, কবি ও সম্পদক সুমন বনিক, লেখক ও প্রকাশক অপূর্ব শর্মা।

এতে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক মিহির মোহন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক ফারুক হাসান সুজন।অনুভূতি প্রকাশ করেন গ্রন্থের রচয়িতা হিমাংশু রায় হিমেল।

লেখকের গ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন সন্দীপন শুভ ও লাভলী মজুমদার। শিল্পী রুনা তালুকদারের পরিচানায় উদ্বোধনী সংগীত পরিবেশ করেন হৃদবন্ধন সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ। লেখক, কবি-সাহিত্যিকদের মিলনমেলায় পরিনত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

সভায় বক্তব্য রাখেন কবি ও লেখক অজিত রায় ভজন,অধ্যাপক নিয়াজ উদ্দিন, রাহনুমা শাব্বির চৌধুরী, রওশন আরা বাঁশি,এডভোকেট কল্যাণ চৌধুরী, ধ্রুব গৌতম, জান্নাত আরা খান পান্না,মাসুদা সিদ্দিকা রুহী, হিমাংশু রঞ্জন দাস,ফুহাদ বিন রশিদ, শহীদুল ইসলাম লিটন,তারেশ কান্তি তালুকদার।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সন্তোষ রঞ্জন পালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শংকর পন্থ দাস, ডা.ননীগোপাল দত্ত,শিক্ষক মাসুক আহমদ,শ্যামল কপালী,বিকাশ আচার্য্য,মলয় চন্দ্র পাল,বিদ্যারত্ন রায়,সজল আহমদ,জসিম উদদীন,অসীম চন্দ্র পাল,সুকেশ রঞ্জন তালুকদার, সৈয়দ রুহুল আমীন, সেনুয়ারা আক্তার চিনু,জাকির হোসেন, এডভোকেট সন্ধ্যা লক্ষী দে,সুব্রত রায়,ধনঞ্জয় কুমার দাস,পপি রানী রায়, শুভ্রা গুপ্ত,পপি ভৌমিক, বারিন্দ্র দাস,রবিউল হাসান,নন্দা রানী রায়, রিমি রায়,জয়ীতা রায়,সূর্য রায়,চাঁদ রায়, শুদ্ধী পাল,রেজাউল কবির রোহান মকসুদ আহমদ,মুহিবুর রহমান, ফারুক আহমদ, লুতফা আহমদ লিলি,আব্দুর রহমান হীরা,এমরান ফয়ছল,মিলন তালুকদার প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews