বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

আমতৈল ও জমশেরপুরে ‘সিডস অব সাদাকাহ’র ডিপ টিউবওয়েলসহ নবনির্মিত ঘর হস্তান্তর

-
ছালেহ আহমদ | বিশ্বনাথ ,উপজেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
  • সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬

সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল ও জমশেরপুর গ্রামে অসচ্ছল পরিবারের মাঝে ডিপ টিউবওয়েলসহ নবনির্মিত একটি ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘সিডস অব সাদাকাহ’

সংগঠনটির উদ্যোগে বাস্তবায়িত শেল্টার প্রজেক্ট নং-৫০৮-এর আওতায় নির্মিত ঘরটি উপকারভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত শেষে ফিতা কেটে পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।

তিনি উপকারভোগী পরিবারের হাতে নবনির্মিত ঘরের চাবি তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আলী।

এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা অসচ্ছল পরিবারের জন্য ‘সিডস অব সাদাকাহ’র এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, একটি নিরাপদ বাসস্থান ও বিশুদ্ধ পানির ব্যবস্থা অসচ্ছল পরিবারের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

পরে সংগঠনটির দাতা, সহযোগী ও স্বেচ্ছাসেবকদের জন্য দোয়া করা হয়। মহান আল্লাহ যেন তাদের এই মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম কবুল করেন এবং উত্তম প্রতিদান দান করেন—এ কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews