রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

মাদারীপুরে শিশু-কিশোর ও নারী সচেতনতা বৃদ্ধিতে চলচ্চিত্র প্রদর্শনী

-
মাহবুবুল ইসলাম ,মাদারীপুর জেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
  • সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬

মাদারীপুরে শিশু, কিশোর-কিশোরী ও নারীদের উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) মাদারীপুর সদর উপজেলার ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

২০২৬-২৭ অর্থবছরের আওতায় মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু, কিশোর-কিশোরী ও নারী সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে চলচ্চিত্রের মাধ্যমে শিশু-কিশোর ও নারীদের বিভিন্ন অধিকার, সামাজিক মূল্যবোধ এবং সচেতনতার বিষয়ে বার্তা তুলে ধরা হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, শিশু-কিশোরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে শিশু, কিশোর-কিশোরী ও নারীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews