মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা ধামইরহাটে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে জোর দেওয়ার আহ্বান সিসিক প্রশাসকের

আল আমিন সুমন আহমদ।। সিলেট জেলা প্রতিনিধি  / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
  • সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬

শিক্ষা জাতির মেরুদণ্ড এবং কোনো অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধি নির্ভর করে সেখানকার শিক্ষার হারের ওপর। তাই শিক্ষার প্রসার ও মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে দক্ষিণ সুরমার মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিপুলসংখ্যক নারী শিক্ষার্থীর উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে সিসিক প্রশাসক বলেন, “নারীশিক্ষার প্রসার ছাড়া একটি দেশ ও সমাজের কাঙ্ক্ষিত উন্নয়ন অসম্ভব। নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি সমাজের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নকে সবসময় গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, শিক্ষা সহজলভ্য করা এবং নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গৃহীত নানা উদ্যোগের কথা স্মরণ করে তিনি বলেন, এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।শিক্ষায় বিনিয়োগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একজন শিক্ষিত নারীই একটি সচেতন পরিবার গড়ে তুলতে পারেন। রাষ্ট্রকে শিক্ষাখাতে পর্যাপ্ত বরাদ্দ ও আধুনিকায়নের মাধ্যমে নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তুলতে হবে।কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু ভালো ফলাফলেই সীমাবদ্ধ থাকলে চলবে না; মেধা ও যোগ্যতাকে দেশ এবং সমাজের কল্যাণে কাজে লাগিয়ে সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করতে হবে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন:

ফজলুল হক চৌধুরী, সাবেক অধ্যক্ষ

মো. রায়হান হোসেন, সাবেক কাউন্সিলর, সিসিক

আজাদ মিয়া ও এমদাদ হোসেন, স্থানীয়  মুরুব্বি

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews