রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ

মোঃ হুমায়ুন কবির।। দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের সরকারি সহায়তা হিসেবে নগদ ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জগদল ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে কৃষকদের মাঝে সরকারি সহায়তা বিতরণ করেন জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য লায়েক আহমেদ, তুহিন রানা, শামিম, নুর আলম, হারুন মিয়া, রুমন মিয়া ও আব্দুল মতিনসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ সময় বক্তারা বলেন, বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘব এবং কৃষিকাজে তাদের উৎসাহিত করতে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া যায়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, কৃষকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের স্বার্থে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তাদের সংকট মোকাবিলায় সহায়ক হবে এবং কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে ভূমিকা রাখবে।

সরকারি সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা এ সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews