রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন

-
মোঃ আকরাম হোসেন, বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল) / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বেকারত্ব দূরীকরণ ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলে দিনব্যাপী ‘Job Fair 2026’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

আয়োজক সূত্রে জানা যায়, এবারের জব ফেয়ারে চাকরিপ্রার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। অনলাইন ও অফলাইনে মোট ১১ হাজার ৪২৭ জন চাকরিপ্রার্থী নিবন্ধন করেন। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চাকরিপ্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার নেন।

মেলার প্রথম দিনেই ৪৪৬ জন যোগ্য প্রার্থীকে সরাসরি নিয়োগপত্র দেওয়া হয়। পাশাপাশি প্রাথমিকভাবে বাছাই হওয়া আরও ১ হাজার ৫৮১ জনের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করার কথা জানানো হয়েছে। ফলে এ জব ফেয়ারের মাধ্যমে মোট ২ হাজার ২৭ জনের কর্মসংস্থান নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

এদিকে প্রথম ধাপে নিয়োগ না পাওয়া চাকরিপ্রার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানানো হয়েছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো জমা দেওয়া সিভি সংরক্ষণ করবে এবং ভবিষ্যতে নতুন পদ সৃষ্টি হলে যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে ডাকা হবে।

এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে বিভিন্ন সরকারি পদের জন্য নিবন্ধন করা প্রার্থীদের নিয়োগ পরীক্ষাও অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব নিয়োগ পরীক্ষা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি পরবর্তীতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও টাঙ্গাইল জেলা প্রশাসনের মাধ্যমে জানানো হবে।

দিনব্যাপী এ মেলায় টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে হাজারো চাকরিপ্রার্থী অংশ নেন। তরুণদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করার ক্ষেত্রে জেলা প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল ও চাকরিপ্রার্থীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews