রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

শাবিপ্রবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষা, কেন্দ্র পরিদর্শনে ভাইস চ্যান্সেলর

-
আল আমিন সুমন আহমদ, সিলেট প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যাডেট পাইলট এবং ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (এএমই) পদে নিয়োগের লক্ষ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের রিক্রুটমেন্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. খায়রুল ইসলাম।

এ সময় ভাইস চ্যান্সেলর তরুণদের প্রযুক্তি ও এভিয়েশন খাতে যুক্ত করার এমন উদ্যোগ গ্রহণের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সকে স্বাগত জানান।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের উদ্যোগে আয়োজিত এ কোম্পানি-স্পনসরড প্রোগ্রামের মাধ্যমে তরুণদের আন্তর্জাতিক মানের এভিয়েশন একাডেমিতে প্রশিক্ষণ এবং এভিয়েশন খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি করা হচ্ছে।

পূর্বঘোষিত ২৯ আগস্টের নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়া আবেদনগুলোর মধ্য থেকে বাছাই করা প্রার্থীদের নিয়ে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্পট অ্যাসেসমেন্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews